Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,২৮০

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেনঃ যে ব্যাক্তি ইসলাম ব্যতিত অন্য কোন ধর্মের (অনুসারী হওয়ার) ইচ্ছাকৃতভাবে মিথ্যা হলফ করে সে যেমন বলল, তেমনই হবে আর যে ব্যাক্তি কোন ধারালো লোহা দিয়ে আত্মহত্যা করে তাকে তা দিয়েই জাহান্নামে শাস্তি দেওয়া হবে। হাজ্জাজ ইবনু মিনহাল (রহঃ) বলেন, জারীর ইবনু হাযিম (রহঃ) আমাদের হাদীস শুনিয়েছেন হাসান (রহঃ) থেকে, তিনি বলেন, জুনদাব (রাঃ) এই মসজিদে আমাদের হাদীস শুনিয়েছেন, আর তা আমরা ভুলে যাই নি এবং আমরা এ আশংকাও করিনি যে, জুনদান (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা বলেছেন। তিনি বলেছেন, এক ব্যাক্তির (দেহে) যখম ছিল, সে আত্মহত্যা করল। তখন আল্লাহ পাক বললেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করল। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।

ছবি বানান