Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,২৮৯

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

এক ইয়াহুদী স্ত্রীলোক আয়িশা (রাঃ) এর কাছে এসে কবর আযাব সম্পর্কে আলোচনা করে তাঁকে (দু’আ করে) বলল, আল্লাহ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করুন। পরে আয়িশা (রাঃ) কবর আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন। তিনি বললেনঃ হ্যাঁ, কবর আযাব (সত্য)। আয়িশা (রাঃ) বলেন, এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন সালাত (নামায/নামাজ) আদায় করতে আমি দেখিনি, যাতে তিনি কবর আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেননি। [এ হাদীসের বর্ণনায়] গুণদার অধিক উল্লেখ করেছেন যে, কবর আযাব বাস্তব সত্য।

ছবি বানান