Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৩০৬

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

(فَأَقْبَرَهُ) أَقْبَرْتُ الرَّجُلَ إِذَا جَعَلْتَ لَهُ قَبْرًا، وَقَبَرْتُهُ دَفَنْتُهُ. (كِفَاتًا) يَكُونُونَ فِيهَا أَحْيَاءً، وَيُدْفَنُونَ فِيهَا أَمْوَاتًا (আল্লাহর বাণীঃ) فَأَقْبَرَهُ তাকে কবরস্থ করলেন। فأقبره أقبرت الرجل তখন বলবে যখন তুমি কারোর জন্য কবর তৈরি করবে। قَبَرْتُهُ دَفَنْتُهُ অর্থাৎ কবরস্থ করা كِفَاتًا অর্থাৎ জীবিতাবস্থায় ভূপৃষ্ঠে অবস্থান করবে ও মৃত্যুর পর এর মধ্যে সমাহিত হবে। ১৩০৬। ইসমাঈল ও মুহাম্মদ ইবনু হারব (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগশয্যায় (স্ত্রীগণের নিকট অবস্থানের) পালার সময় কাল জানতে চাইতেন। আমার অবস্থান আজ কোথায় হবে? আগামী কাল কোথায় হবে? আয়িশা (রাঃ) এর পালা বিলম্বিত হচ্ছে বলে ধারণা করেই এ প্রশ্ন করতেন। (আয়িশা (রাঃ) বলেন) যেদিন আমার পেলা আসলো, সেদিন আল্লাহ তাঁকে আমার কণ্ঠদেশ ও বক্ষের মাঝে (হেলান দেওয়া অবস্থায়) রূহ কবয করলেন এবং আমার ঘরে তাঁকে দাফন করা হয়।

ছবি বানান