Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৩০৯

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, ওয়ালীদ ইবনু আব্দুল মালিক এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের) বেষ্টনী দেওয়াল ধ্বসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায় নি। অবশেষে উরওয়া (রাঃ) তাদের বললেন, আল্লাহর কসম! এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারক নয় বরং এতো উমর (রাঃ) এর পা। (ইমাম বুখারী বলেন) হিশাম (রহঃ) তার পিতা সূত্রে আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) কে অসিয়্যত করেছিলেন, আমাকে তাঁদের (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দু’ সাহাবী) পাশে দাফন করবে না। বরং আমাকে আমার সঙ্গিনী (অন্যান্য উম্মুল মু’মিনীন)-দের সাথে গারাকাদে বাকীতে দাফন করবে। (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পাশে সমাহিত হওয়ার কারণে আমি যেন বিশেষ প্রশংসিত না হই।

ছবি বানান