বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৩১১
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা মৃতদের গালমন্দ কর না। কেননা, তারা আপন কৃতকর্মের ফলাফল পর্যন্ত পৌঁছে গেছে। (ইমাম বুখারী (রহঃ) বলেন) আবদুল্লাহ ইবনু আব্দুল কুদ্দুস ও মুহাম্মাদ ইবনু আনাস (রহঃ), আমাশ (রহঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আলী ইবনু জা’দ, ইবনু আর’আরা ও ইবনু আবূ আদী (রহঃ), শু’বা (রহঃ) থেকে হাদীস বর্ণনায় আদম (রহঃ) এর অনুসরণ করেছেন।