Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৩১৪

প্রায় ১ মিনিট · ১৩৯ শব্দ

এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, তার কি হয়েছে, তার কি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার প্রয়োজন রয়েছে তো। তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না, সালাত (নামায/নামাজ) কায়েম করবে, যাকাত আদায় করবে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। [ইমাম বুখারী (রহঃ) বলেন] বাহয (রহঃ) শু’বা (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেন, মুহাম্মদ ইবনু ’উসমান ও তাঁর পিতা ’উসমান ইবনু আবদুল্লাহ উভয়ে মূসা ইবনু তালহা (রাঃ) আবূ আইউব (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি অনুরূপ বর্ণনা করেন। আবূ ’আবদুল্লাহ ইমাম বুখারী (রহঃ) বলেন, (শু’বা, রাবীর নাম বলতে ভুল করেছেন)। আমার আশংকা হয় যে, মুহাম্মদ ইবনু ’উসমান এর উল্লেখ সঠিক নয়, বরং এখানে রাবীর নাম হবে ’আমর ইবনু ’উসমান।

ছবি বানান