বুখারী শরীফ - হাদীস নং ১,৩২৭
بَابُ الرِّيَاءِ فِي الصَّدَقَةِ لِقَوْلِهِ: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالأَذَى) إِلَى قَوْلِهِ: (الْكَافِرِينَ). وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: (صَلْدًا) لَيْسَ عَلَيْهِ شَيْءٌ. وَقَالَ عِكْرِمَةُ: (وَابِلٌ) مَطَرٌ شَدِيدٌ، وَالطَّلُّ النَّدَى ৮৮৭. পরিচ্ছেদঃ সাদকা প্রদানে রিয়া (লোক দেখানো)। এ প্রসঙ্গে আল্লাহ তা’আলার বাণীঃ হে মু’মিনগণ! দানের কথা প্রচার করে এবং ক্লেশ দিয়ে তোমাদের দানকে নিষ্ফল করো না, আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। (২ : ২৬৪ ) ইবন ’আব্বাস (রা) বলেন, صَلْدًا মসৃণ পাথর, ইকরিমা (রাঃ) বলেন, وَابِلٌ প্রবল বৃষ্টি, الطَّلُّ কুয়াশা। بَابُ لاَ يَقْبَلُ اللَّهُ صَدَقَةً مِنْ غُلُولٍ وَلاَ يَقْبَلُ إِلاَّ مِنْ كَسْبٍ طَيِّبٍ لِقَوْلِهِ: (قَوْلٌ مَعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ) ৮৮৮. পরিচ্ছেদঃ খিয়ানত-এর মাল থেকে আদায়কৃত সাদকা আল্লাহ কবুল করেন না এবং হালাল উপার্জন থেকে আদায়কৃত সাদকাই কবূল করা হয়। এ প্রসঙ্গে আল্লাহর বাণীঃ যে দানের পর ক্লেশ দেয়া হয় তা অপেক্ষা ভাল কথা ও ক্ষমা শ্রেয়। আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। (২ঃ ২৬৩) ১৩২৭। ’আবদুল্লাহ ইবনু মুনীর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সা’দকা করবে, (আল্লাহ তা কবূল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবূল করেন আর আল্লাহ তাঁর ডান হাত দিয়ে তা কবূল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ অশ্ব শাবক প্রতিপালন করে থাকে, অবশেষে সেই সা’দকা পাহাড় বরাবর হয়ে যায়। সুলায়মান (রহঃ) ইবনু দ্বীনার (রহঃ) থেকে হাদীস বর্ণনায় ’আবদুর রহমান (রহঃ) এর অনুসরণ করেছেন এবং ওয়ারকা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন। এবং মুসলিম ইবনু আবূ মারয়াম, যায়দ ইবনু আসলাম ও সুহায়ল (রহঃ) আবূ সালিহ (রহঃ)-এর মাধ্যমে আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীসটি বর্ণনা করেন।