বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৩৪৬
بَابُ الْمَنَّانِ بِمَا أَعْطَى لِقَوْلِهِ: (الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لاَ يُتْبِعُونَ مَا أَنْفَقُوا) الآيَةَ ৯০১. পরিচ্ছেদঃ কিছু দান করে যে বলে বেড়ায়। এ প্রসংগে মহান আল্লাহর বাণীঃ (তারাই মু’মিন) যারা আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না ঐ ক্লেশও দেয় না…। (২ঃ ২৬২) ১৩৪৬। আবূ ’আসিম (রহঃ) ... ’উকবা ইবনু হারিস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত (নামায/নামাজ) আদায় করে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করলেন। তারপর দেরী না করে বের হয়ে আসলেন। আমি বললাম বা তাঁকে বলা হল, তখন তিনি বললেনঃ ঘরে সাদকার একখন্ড সোনা রেখে এসেছিলাম কিন্তু রাত পর্যন্ত তা ঘরে থাকা আমি পছন্দ করিনি। কাজেই তা বন্টন করে দিয়ে এলাম।