বু
বুখারী শরীফ - হাদীস নং ১৩৫
তিনি বলেনঃ এক ব্যাক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ’ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মদিনাবাসী ইহরাম বাঁধবে ’যু’ল-হুলায়কা’ থেকে, সিরিয়াবাসী, ইহরাম বাঁধবে ’জুহফা’ থেকে এবং নাজদবাসী ইহরাম বাঁধবে ’করন’ থেকে। ইবনু উমর (রাঃ) বলেন, অন্যরা বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেনঃ এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ’ইয়ালামলাম’ থেকে। ইবনু ’উমার (রাঃ) বলেছেন, ’এ কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিতে পারিনি।