বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৩৭২
তিনি বলেন, আবূ বকর (রাঃ) বলেছেন আল্লাহর কসম! তারা যদি (যাকাতের) ঐ রূপ একটি ছাগল ছানাও দিতে অস্বীকার করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দিত, তবুও তাদের বিরুদ্ধে যাকাত না দেওয়ার কারণে আমি লড়াই করব। উমর (রাঃ) বলেন, আমি স্পষ্ট বুঝেছি যে, যুদ্ধের ব্যপারে আল্লাহ আবূ বকরের হৃদয় খুলে দিয়েছেন, তাই বুঝলাম তাঁর সিদ্ধান্তই যথার্থ।