Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৩৯৬

প্রায় ২ মিনিট · ১৫১ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ছাড়া উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর ’উশর ওয়াজিব নয়। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর অর্ধ ’উশর। ইমাম বুখারী (রহঃ) বলেন, এই হাদীসটি প্রথম হাদীসের ব্যাখ্যাস্বরূপ। কেননা প্রথম হাদীস অর্থাৎ ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণিত হাদীসে ’উশর বা অর্ধ ’উশর এর ক্ষেত্রে নির্দিষ্টরূপে বর্ণিত হয়নি। আর এই হাদীসে তার নির্দিষ্ট ক্ষেত্রে বর্ণিত হয়েছে। রাবী নির্ভযোগ্য হলে তাঁর বর্ণনায় অন্য সূত্রের বর্ণনা অপেক্ষায় বর্ধিত অংশ থাকলে গ্রহণযোগ্য হয় এবং এ ধরনের বিস্তারিত বর্ণনা অস্পষ্ট বর্ণনার ফয়সালাকারী হয়। যেমন, উল্লেখ করা যেতে পারে যে, ফাযল ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহে সালাত (নামায/নামাজ) আদায় করেন নি। বিলাল (রাঃ) বলেন, সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। এক্ষেত্রে বিলাল (রাঃ) এর বর্ণনা গৃহীত হয়েছে আর ফাযল (রাঃ) এর বর্ণনা গৃহীত হয়নি।

ছবি বানান