বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪০২
তিনি বর্ণনা করতেন যে, উমর ইবনু খাত্তাব (রাঃ) আল্লাহর রাস্তায় তাঁর একটি ঘোড়া সাদকা করেছিলেন। পরে তা বিক্রয় করা হচ্ছে জেনে তিনি নিজেই তা ক্রয় করার ইচ্ছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাঁর মত জানতে চাইলেন। তিনি বললেনঃ তোমার সাদকা ফিরিয়ে নিবে না। সে নির্দেশের কারণে ইবনু উমর (রাঃ) এর অভ্যাস ছিল নিজের দেওয়া সাদাকার বস্তু কিনে ফেললে সেটি সা’দকা না করে ছাড়তেন না।