Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪০৬

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বারীরা নাম্নী দাসীকে আযাদ করার উদ্দেশ্যে কিনতে চাইলেন, তার মালিকরা বারীরার “ওয়ালা” (অভিভাবকত্বের অধিকার) এর শর্ত আরোপ করতে চাইল। আয়িশা (রাঃ) (বিষয়টি সম্পর্কে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি তাকে ক্রয় কর। কারণ যে (তাকে) আযাদ করবে “ওয়ালা” তারই। ’আয়িশা (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটু গোশত হাযির করা হল। আমি বললামঃ এ বারীরার সাদকা স্বরূপ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বারীরার জন্য সাদকা, আর আমাদের জন্য হাদিয়া।

ছবি বানান