বুখারী শরীফ - হাদীস নং ১,৪২৮
وَقَالَ أَبَانُ حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ فَأَعْمَرَهَا مِنْ التَّنْعِيمِ وَحَمَلَهَا عَلَى قَتَبٍ وَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ شُدُّوا الرِّحَالَ فِي الْحَجِّ فَإِنَّهُ أَحَدُ الْجِهَادَيْنِ আবান (রহঃ) ... আয়শা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) এর সাথে তার ভাই আবদুর রহমান (রাঃ) কে প্রেরন করেন। তিনি আয়শাকে তান’ঈম নামক স্থান থেকে অথবা ছোট্র একটি হাওদায় বসিয়ে উমারা করাতে নিয়ে যান। উমর (রাঃ) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা হজ্জও এক প্রকারের জিহাদ। মুহাম্মাদ ইবন আবু বকর (রহঃ) ... সুমামা ইবন আবদুল্লাহ ইবন আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, আনাস (রাঃ) হাওদায় আরোহণ অবস্থায় হজ্জে গমন করেছেন অথচ তিনি কৃপন ব্যক্তি ছিলেন না। তিনি আরো বলেন, নবী (সাঃ) হাওদায় আরোহণ করে হজ্জে গমন করেন এবং সেই উটটিই তার মালের বাহন ছিল। ১৪২৮। আমর ইবনু ’আলী (রহঃ) ... ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনারা ’উমরা করলেন, আর আমি ’উমরা করতে পারলাম না! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে ’আবদুর রাহমান! তোমার বোন (আয়িশা) কে সাথে করে নিয়ে তান’ঈম থেকে গিয়ে ’উমরা করিয়ে নিয়ে এসো। তিনি ’আয়িশাকে উটের পিঠে ছোট একটি হাওদার পশ্চাৎ ভাগে বসিয়ে দেন এবং তিনি ’উমরা সমাপন করেন। হাদিস নং - ১৫১৬, ১৫১৭ ও ১৫১৮