বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৩৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীকাতের সীমা নির্ধারিত করেছেন। তিনি বলেন, মদিনাবাসীদের মিকাত হল যুল-হুলায়ফা, সিরিয়াবাসীদের মীকাত মাহয়া’আ যার অপর নাম জুহফা এবং নাজদবাসীদের মীকাত হল কারন। ইবনু ’উমর (রাঃ) বলেন, আমি শুনিনি, তবে লোকেরা বলে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়ামানবাসীর মীকাত হল ইয়ালামলাম।