বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৫৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চার রাক’আত ও যুল-হুলাইফায় পৌঁছে দু’ রাক’আত সালাত (নামায/নামাজ) আদায় করেন। তারপর ভোর পর্যন্ত সেখানে রাত যাপন করেন। এর পর যখন তিনি সওয়ারীতে আরোহণ করেন এবং তা তাঁকে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তখন তিনি তালবিয়া পাঠ করেন।