বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫০৫
وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَحُجُّ كَثِيرًا وَلاَ يَدْخُلُ ইবন ’উমার (রা) বহুবার হজ্জ করেছেন কিন্তু কা’বা ঘরে প্রবেশ করেননি। ১৫০৫। মুহাদ্দাদ (রহঃ) ... ’আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’উমরা করতে গিয়ে বায়তুল্লাহ তাওয়াফ করলেন ও মাকামে ইবরাহীমের পিছনে দু’ রাকাআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন এবং তাঁর সাথে ঐ সকল সাহাবী ছিলেন যারা তাকে লোকদের থেকে আড়াল করে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতর প্রবেশ করেছিলেন কি না - জনৈক ব্যাক্তি আবূ আওফা (রাঃ) এর নিকট তা জিজ্ঞাসা করলে তিনি বললেন, না।