বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫১১
তিনি বলেন, যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (তাওয়াফ করার সময়) এ দু’টি রুকুন ইসতিলাম করতে দেখেছি, তখন থেকে ভীড় থাকুক বা নাই থাকুক কোন অবস্থাতেই এ দু’ এর ইসতিলাম করা বাদ দেইনি। [রাবী ’উবায়দুল্লাহ (রহঃ) বলেন] আমি নাফি’(রহঃ) কে জিজ্ঞাসা করলাম, ইবনু ’উমর (রাঃ) কি ঐ দু’রুকনের মধ্যবর্তী স্থানে স্বাভাবিক গতিতে চলতেন? তিনি বললেন, সহজে ইস্তিলাম করার উদ্দেশ্যে তিনি (এতদুভয়ের মাঝে) স্বাভাবিকভাবে চলতেন।