বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫১৫
তিনি বলেন, এক ব্যাক্তি হজরে আসওয়াদ সম্পর্কে ইবনু ’উমর (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। সে ব্যাক্তি বলল, যদি ভীড়ে আটকে যাই বা অপারগ হই তাহলে (চুম্বন করা, না করা সম্পর্কে) আপনার অভিমত কি? তিনি বললেন, আপনার অভিমত কি? এ কথাটি ইয়ামনে রেখে দাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। মুহাম্মদ ইবনু ইউসুফ ফেরেবরী (রহঃ) বলেন, আমি আবূ জা’ফর (রহঃ) এর কিতাবে পেয়েছি তিনি বললেন, আবূ ’আবদুল্লাহ যুবাইর ইবনু ’আদী (রহঃ) তিনি হলেন কূফী আর যুবাইর ইবনু ’আরাবী (রহঃ) তিনি হলেন বসরী।