Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫২৯

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُصَلِّي رَكْعَتَيِ الطَّوَافِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ. وَطَافَ عُمَرُ بَعْدَ الصُّبْحِ، فَرَكِبَ حَتَّى صَلَّى الرَّكْعَتَيْنِ بِذِي طُوًى ইবন ’উমর (রাঃ) সূর্যোদয়ের পূর্বেই তাওয়াফের দু’ রাক’আত সালাত আদায় করে দিতেন। (একবার) ’উমর (রাঃ) ফজরের সালাতের পর তাওয়াফ করে বাহনে আরোহণ করেন এবং তাওয়াফের দু’ রাক’আত সালাত যু-তুওয়া (নামক স্থানে) পৌঁছে আদায় করেন। ১৫২৯। হাসান ইবনু ’উমর বাসরী (রহঃ) ... ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, কিছু লোক ফজরের সালাতের পর বায়তুল্লাহর তাওয়াফ করল। তারপর তারা নসীহতকারীর (নসীহত শোনার জন্য) বসে গেল। অবশেষে সূর্যোদয় হলে তারা দাঁড়িয়ে (তাওয়াফের) সালাত আদায় করল। তখন ’আয়িশা (রাঃ) বললেন, তারা বসে রইল আর যে সময়টিতে সালাত (নামায/নামাজ) আদায় করা মাকরূহ তখন তারা সালাতে দাঁড়িয়ে গেল!

ছবি বানান