Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫৩১

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, আমি ’আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) কে ফজরের সালাতের পর তাওয়াফ করতে এবং দু’ রাক’আত (তাওয়াফের) সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি। ’আবদুল ’আযীয (রহঃ) আরও বলেন, আমি ’আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) কে ’আসরের সালাতের পর দু’ রাক’আত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন ’আয়িশা (রাঃ) তাঁকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আসরের সালাতের পরের) এই দু’ রাক’আত সালাত আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না।

ছবি বানান