Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫৩৫

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার স্থানে এসে পানি চাইলেন, ’আব্বাস (রাঃ) বললেন, হে ফাযল! তোমর মার নিকট যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাঁর নিকট থেকে পানীয় নিয়ে এস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এখান থেকেই পান করান। ’আব্বাস (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! লোকেরা এই পানিতে হাত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এখান থেকেই দিন এবং এই পানি থেকেই পান করলেন। এরপর যমযম কূপের নিকট এলেন। লোকরা পানি তুলে (হাজীদের) পান করাচ্ছিল, তখন তিনি বললেনঃ তোমরা কাজ করে যাও। তোমরা নেক কাজে রত আছ। এরপর তিনি বললেনঃ তোমরা পরাভুত হয়ে যাবে এ আশঙ্কা না থাকলে আমি নিজেই নেমে (বালতির) রজ্জু এখানে নিতাম; এ বলে তিনি আপন কাঁধের প্রতি ইশারা করেন।

ছবি বানান