Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫৩৭

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

তিনি বলেন, আমরা বিদায় হাজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম এবং ’উমরার ইহরাম বাঁধলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যার সাথে হাদী এর জানোয়ার আছে সে যেন হাজ্জ (হজ্জ) ও ’উমরা উভয়ের ইহরাম বেঁধে নেয়। তারপর উভয় কাজ সমাপ্ত না করা পর্যন্ত সে হালাল হবে না। আমি মক্কায় উপনীত হয়ে ঋতুবতী হলাম। যখন আমরা হাজ্জ (হজ্জ) সমাপ্ত করলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আবদুর রাহমান (রাঃ) এর সঙ্গে আমাকে তান’ঈম প্রেরণ করলেন। এরপর আমি ’উমরা পালন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ হল তোমার পূর্ববর্তী (অসমাপ্ত) ’উমরার স্থলবর্তী। ঐ হাজ্জের সময় যারা (কেবল) ’উমরার নিয়্যাতে ইহরাম বেঁধে এসেছিলেন, তাঁরা তাওয়াফ করে হালাল হয়ে গেলেন। এরপর তাঁরা মিনা হতে প্রত্যাবর্তন করে দ্বিতীয়বার তাওয়াফ করেন। আর যারা একসাথে ’উমরা ও হাজ্জের (হজ্জ) নিয়ত করেছিলেন, তাঁরা একবার তাওয়াফ করলেন।

ছবি বানান