Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫৪০

প্রায় ২ মিনিট · ২৭২ শব্দ

তিনি ’উরওয়া ইবনু যুবাইর (রহঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজ্জ (হজ্জ) সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজ্জ (হজ্জ) এর বিষয়টি ’আয়িশা (রাঃ) আমাকে এইরূপে বর্ণনা দিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উপনীত হয়ে সর্বপ্রথম উযূ (ওজু/অজু/অযু) করে বায়তুল্লাহ তাওয়াফ করেন। তা ’উমরার তাওয়াফ ছিল না। পরে আবূ বকর (রাঃ) হাজ্জ (হজ্জ) করেছেন, তিনিও হাজ্জের (হজ্জ) প্রথম কাজ বায়তুল্লাহর তাওয়াফ দ্বারাই শুরু করতেন, তা ’উমরার তাওয়াফ ছিল না। তারপর ’উমর (রাঃ)-ও অনুরূপ করতেন। এরপর ’উসমান (রাঃ) হাজ্জ (হজ্জ) করেন। আমি তাকেও (হাজ্জের (হজ্জ) কাজ) বায়তুল্লাহর তাওয়াফ দ্বারাই শুরু করতে দেখেছি, তাঁর এই তাওয়াফও ’উমরার তাওয়াফ ছিল না। মু’আবিয়া এবং ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) (অনুরূপ করেন)। এরপর আমি আমার পিতা যুবাইর ইবনু ’আওয়াম (রাঃ) এর সঙ্গে হাজ্জ (হজ্জ) করলাম। তিনি বায়তুল্লাহর তাওয়াফ থেকেই শুরু করেন, আর তাঁর এ তাওয়াফ ’উমরার তাওয়াফ ছিল না। সবশেষে আমি ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) কেও অনুরূপ করতে দেখেছি। তিনিও সে তাওয়াফ ’উমরার তাওয়াফ হিসাবে করেন নি। ইবনু ’উমর (রাঃ) তো তাদের নিকটেই আছেন তাঁর কাছে জেনে নিন না কেন? সাহাবীগনের মধ্যে যারা অতীত হয়ে গেছেন তাদের কেউই মসজিদে হারামে প্রবেশ করে বায়তুল্লাহর তাওয়াফ সমাধা করার পূর্বে অন্য কোন কাজ করতেন না এবং তাওয়াফ করে ইহরাম ভঙ্গ করতেন না। আমার মা (আসমা) ও খালা (আয়িশা) (রাঃ) কে দেখেছি, তাঁরা উভয়ে মাসজিদুল হারামে প্রবেশ করে সর্বপ্রথম তাওয়াফ সমাধা করেন, কিন্তু তাওয়াফ করে ইহরাম ভঙ্গ করেন নি। আমার মা আমাকে বললেন যে, তিনি, তাঁর বোন [আয়িশা (রাঃ)] ও (আমার পিতা) যুবাইর (রাঃ) এবং অমুক অমুক ’উমরার নিয়্যাতে ইহরাম বাঁধেন। এরপর তাওয়াফ (ও সা’য়ী) শেষে হালাল হয়ে যান।

ছবি বানান