বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫৬০
بَابُ التَّعْجِيلِ إِلَى الْمَوْقِفِ ১০৫১. পরিচ্ছেদঃ ওকূফের স্থানে জলদি যাওয়া। ইমাম বুখারী (রহঃ) বলেন, এ অনুচ্ছেদে মালিক (রহঃ) কর্তৃক ইবন শীহাব (রহঃ) থেকে বর্ণিত হাদীসটিও বাড়ানো যায়। কিন্তু আমি চাই যে, কিতাবে কোন হাদীস পুনরাবৃত্তি না হোক। ১৫৬০। ’আলী ইবনু ’আবদুল্লাহ ও মুসাদ্দাদ (রহঃ) ... জুবাইর ইবনু মুত’য়িম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার একটি উট হারিয়ে ’আরাফার দিনে তা তালাস করতে লাগলাম। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ’আরাফায় ওকুফ করতে দেখলাম এবং বললাম, আল্লাহর কসম! তিনি তো কুরায়শ বংশীয়। এখানে তিনি কি করছেন?