Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫৬৪

প্রায় ১ মিনিট · ৬৫ শব্দ

তিনি বলেন, আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) মুযদালিফার মাগরিব ও ’ইশার সালাত (নামায/নামাজ) এক সাথে আদায় করতেন। এ ছাড়া তিনি সেই গিরিপথ দিয়ে অতিক্রম করতেন যে দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। আর সেখানে প্রবেশ করে তিনি ইসতিনজা করতেন এবং উযূ (ওজু/অজু/অযু) করতেন কিন্তু সালাত (নামায/নামাজ) আদায় করতেন না। অবশেষে তিনি মুযদালিফায় পৌঁছে সালাত আদায় করতেন।

ছবি বানান