বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫৭১
তিনি বলেন, ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) তাঁর পরিবারের দুর্বল লোকদের আগেই পাঠিয়ে দিয়ে রাতে মুযদালিফাতে মাশ’আরে হারামের নিকট ওকূফ করতেন এবং সাধ্যমত আল্লাহর যিকির করতেন। তারপর ইমাম (মুযদালিফায়) ওকূফ করার ও রওয়ানা হওয়ার আগেই তাঁরা (মিনায়) ফিরে যেতেন। তাঁদের থেকে কেউ মিনাতে আগমন করতেন ফজরের সালাত (নামায/নামাজ)-এর সময় আর কেউ এরপরে আসতেন, মিনাতে এসে তাঁরা কংকর মারতেন। ইবনু ’ উমর (রাঃ) বলতেন, তাঁদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কড়াকড়ি শিথিল করে সহজ করে দিয়েছেন।