বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫৮১
’আরাফা থেকে মুযদালিফা আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওয়ারীর পেছনে উসামা (রাঃ) বসা ছিলেন। এরপর মুযদালিফা থেকে মিনার পথে তিনি ফাযলকে সাওয়ারীর পিছনে বসালেন। ইবনু ’আব্বাস (রাঃ) বলেন, তাঁরা উভয়ই বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে ’আকাবাতে কঙ্কর না মারা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন।