বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৬০৫
তিনি বলেন, আমি ইবনু ’উমর (রাঃ) কে দেখেছি যে, তিনি আসলেন এমন এক ব্যাক্তির নিকট, যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইবনু ’উমর (রাঃ) বললেন, সেটি উঠিয়ে দাঁড়ান অবস্থায় বেঁধে নাও। (এ) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত। [ইমাম বুখারী (রহঃ) বলেন যে,] শু’বা (রহঃ) ইউনুস সূত্রে যিয়াদ (রহঃ) থেকে হাদিসটিأَخْبَرَنِي শব্দ দিয়ে বর্ণনা করেন।