বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৬০৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যোহর চার রাক’আত এবং যুল-হুলাইফাতে ’আসর দু’রাক’আত আদায় করেন। আয়্যূব (রহঃ) এক ব্যাক্তির মাধ্যমে আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেন, এরপর তিনি সেখানে রাত যাপন করেন। ভোর হলে তিনি ফজরের সালাত (নামায/নামাজ) আদায় করার পর সাওয়ারীতে আরোহণ করেন। সাওয়ারী বায়াদায় পৌঁছে সোজা হয়ে দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ (হজ্জ) ও ’উমরা উভয়ের জন্য তালবিয়া পাঠ করেন।