Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১৬৫

প্রায় ২ মিনিট · ১৫৬ শব্দ

قَالَهُ ابْنُ عَبَّاسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ইবন ’আব্বাস (রাঃ) ও ’আবদুল্লাহ ইবন যায়দ (রাঃ) নবী থেকে তা বর্ণনা করেছেন। ১৬৫। আবূল ইয়ামান (রহঃ) ..... ’উসমান ইবনু ’আফ্‌ফান (রাঃ) এর আযাদকৃত গোলাম হুমরান (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি ’উসমান (রাঃ)-কে উযূর পানি আনাতে দেখলেন। তারপর তিনি সে পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুয়ে ফেললেন। এরপর তাঁর ডান হাত পানিতে ঢুকালেন। এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেললেন। এরপর তাঁর মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কুনই পর্যন্ত তিনবার ধুলেন, এরপর মাথা মাসেহ করলেন। এরপর প্রত্যেক পা তিনবার ধোয়ার পর বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এ উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি আমার এ উযূর ন্যায় উযূ করে দু’ রাক’আত সালাত (নামায/নামাজ) আদায় করবে এবং তার মধ্য কোন বাজে খেয়াল মনে আনবে না, আল্লাহ তা’আলা তাঁর অতীতের সব গুনাহ মাফ করে দিবেন।

ছবি বানান