Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৫৫

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, ’উবায়দুল্লাহ (রহঃ) কে মুহাসসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি নাফি’ (রহঃ) থেকে আমাদের কাছে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’উমর ও ইবনু ’উমর (রাঃ) সেখানে অবতরণ করেছেন। নাফি’ (রহঃ) থেকে আরো বর্ণিত রয়েছে যে, ইবনু ’উমর (রাঃ) মুহাসসাবে যোহর ও ’আসরের সালাত (নামায/নামাজ) আদায় করতেন। আমার মনে হচ্ছে, তিনি মাগরিবের কথাও বলেছেন। খালিদ (রাঃ) বলেন, ’ইশা সম্পর্কে আমার কোন সন্দেহ নেই এবং তিনি সেখানে কিছুক্ষণ নিদ্রা যেতেন। এ কথা ইবনু ’উমর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করতেন।

ছবি বানান