Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৫৮

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا لَيْسَ أَحَدٌ إِلاَّ وَعَلَيْهِ حَجَّةٌ وَعُمْرَةٌ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِنَّهَا لَقَرِينَتُهَا فِي كِتَابِ اللَّهِ: (وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ) ইব্‌ন ’উমর (রাঃ) বলেন, প্রত্যেকের জন্য হজ্জ ও ’উমরা অবশ্য পালনীয়। ইব্‌ন ’আব্বাস (রাঃ) বলেন, কুরআনুল কারীমে হজ্জের সাথেই ’উমরার উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণীঃ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও ’উমরা পূর্ণভাবে আদায় কর। (২ : ১৯৬) ১৬৫৮। ’আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ’উমরার পর আর এক ’উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হল হাজ্জে মাবরূরের প্রতিদান।

ছবি বানান