Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৬১

প্রায় ২ মিনিট · ১৭৪ শব্দ

তিনি বলেন, আমি এবং ’উরওয়া ইবনু যুবাইর (রহঃ) মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম, ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) ’আয়িশা (রাঃ)-এর হুজরার পাশে বসে আছেন। ইতিমধ্যে কিছু লোক মসজিদে সালাতুদ্দোহা আদায় করতে লাগল। আমরা তাঁকে এদের সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা বিদ’আত। এরপর ’উরোয়া ইবনু যুবাইর (রহঃ) তাঁকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ’উমরা আদায় করেছেন? তিনি বললেন, চারবার। এর মধ্যে একটি রজব মাসে। আমরা তাঁর কথা রদ করা পছন্দ করলাম না। আমরা উম্মুল মু’মিনীন ’আয়িশা (রাঃ)-এর হুজরার ভিতর থেকে তাঁর মিসওয়াক করার আওয়াজ গুনতে পেলাম। তখন ’উরওয়া (রহঃ) বললেন, হে আম্মাজানো, হে উম্মুল মুমিনীন! আবূ ’আবদুর রাহমান কি বলেছেন, আপনি কি শুনেন নি? ’আয়িশা (রাঃ) বললেন, তিনি কি বলছেন? ’উরওয়া (রহঃ) বললেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার ’উময়া আদায় করেছেন। এর মধ্যে একটি রজব মাসে। ’আয়িশা (রাঃ) বললেন, আবূ ’আবদুর রাহমানের প্রতি আল্লাহ রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ’উমরা আদায় করেননি, যে তিনি তাঁর সঙ্গে ছিলেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো ’উমরা আদায় করেননি।

ছবি বানান