Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৬৩

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ’উমরা আদায় করেছেন? তিনি বললেন, চারবার। তন্মধ্যে হুদায়বিয়ার ’উমরা যু-কা’দা মাসে মুশরিকরা তাঁকে মক্কা প্রবেশ করতে বাঁধা দিয়ছিল। পরবর্তী বছরের যুল-কা’দা মাসের ’উমরা, যখন মুশরিকদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছিল জী’রানার ’উমরা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনীমতের মাল, সম্ভবতঃ হুনায়নের যুদ্ধে বন্টন করেন। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হাজ্জ (হজ্জ) করেছেন? তিনি বললেন, একবার।

ছবি বানান