Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৬৮

প্রায় ১ মিনিট · ১৪৮ শব্দ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওয়ানা হলাম যখন যিলহাজ্জ আগত প্রায়। তখন তিনি আমাদের বললেনঃ তোমাদের মধ্যে যে হাজ্জের (হজ্জ) ইবহাম বাঁধাতে চায়, যে যেন হাজ্জের (হজ্জ) ইহরাম বেঁধে নেয়। আর যে ’উমরার ইহরাম বাঁধতে চায় সে যেন ’উমরার ইহরাম বেঁধে নেয়। আমি যদি কুরবানীর জানোয়ার সঙ্গে না আমতাম তা হলে অবশ্যি আমি ’উমরার ইহ্‌রাম বাঁধতাম। ’আয়িশা (রাঃ) বলেন, আমাদের মধ্যে কেউ ’উমরার ইহ্‌রাম বাঁধালেন, আবার কেউ হাজ্জের। যারা ’উমরার ইহরাম বেঁধেছিলেন, আমি তাদের একজন। ’আরাফার দিন এল, তখন আমি ঋতুবতী ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা জানালাম। তিনি বললেনঃ ’উমরা ছেড়ে দাও এবং মাথায় বেনী খুলে মাথা আঁচড়িয়ে নাও। তারপর হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধ। যখন মুহাসসাবের রাত হল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে (আমার ভাই) ’আবদুর রাহমানকে তান’ঈমে পাঠালেন এবং আমি ছেড়ে দেওয়া ’উমরার স্থলে নতুনভাবে ’উমরার ইহ্‌রাম বাঁধলাম।

ছবি বানান