Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৭৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, ’উমরার মাঝে বায়তুল্লাহর তাওয়াফের পর সাফা-মারওয়র তাওয়াফ না করে যে স্ত্রীর নিকট গমন করে, এমন ব্যাক্তি সম্পর্কে আমরা ইবনু ’উমর (রাঃ) কে জিজ্ঞাসা করায় তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) এসে বায়তুল্লাহ সাতবার তাওয়াফ করে মাকামে ইব্‌রাহীমের পাশে দু’রাক’আত সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। এরপর সাতবার সাফা-মারওয়ার মাঝে সা’য়ী করেছেন। আর তোমাদের জন্য উত্তম আদর্শ তো রয়েছে আল্লাহর রাসূলের মাঝেই। (রাবী) ’আমর ইবনু দ্বীনার (রহঃ) বলেন, জাবির ইবনু ’আবদুল্লাহ (রাঃ)-কেও আমরা জিজ্ঞাসা করলাম। তিনি বলেছেন, সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ না করা পর্যন্ত কেউ তার স্ত্রীর নিকট অবশ্যই যাবে না।

ছবি বানান