বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৬৭৯
তিনি বলেন, আবূ বকর (রাঃ) এর কন্যা আসমা (রাঃ) এর আযাদকৃত গোলাম ’আবদুল্লাহ (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন, যখনই আসমা (রাঃ) হাজ্জুন এলাকা দিয়ে গমন করতেন তখনই তাঁকে বলতে শুনেছেনصَلَّى اللَّهُ عَلَى رسوله আল্লাহ তাঁর রাসূলের প্রতি রহমত নাযিল করুন, এ স্থানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে অবতরণ করেছিলাম। তখন আমাদের বোঝা ছিল খুব অল্প, যানবাহন ছিল একেবারে নগণ্য এবং সম্বল ছিল খুবই কম। আমি, আমার বোন ’আয়িশা (রাঃ), যুবাইর (রাঃ) এবং অমুক অমুক ’উমরা আদায় করলাম। তারপর বায়তুল্লাহর তাওয়াফ করে আমরা সকলেই হালাল হয়ে গেলাম এবং সন্ধ্যাকালে হাজ্জের (হজ্জ) ইহ্রাম বাঁধলাম।