Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭০৯

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ পাঁচ প্রকার প্রানী হত্যা করা মুহরিমের জন্য দূষনীয় নয়। ’আদবুল্লাহ ইবনু দ্বীনার ও মুসাদ্দাদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মীনীগনের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মুহরিম ব্যাক্তি (নির্দিষ্ট) প্রানী হত্যা করতে পারবে। আসবাগ ইবনু ফারাজ (রহঃ) ... ’আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর সুত্রে হাফসা (রাঃ) থেকে বর্ননা করেছেন, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ প্রকার প্রানী হত্যা করাতে তাঁর কোন দোষ নেই। যেমনঃ কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও পাগলা কুকুর।

ছবি বানান