Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭১১

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেন, মিনাতে পাহাড়ের কোন এক গুহায় আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। এমতবস্থায় নাযিল হল তাঁর উপর সূরা ওয়াল মুরসালাত। তিনি সূরাটি তিলওয়াত করিছিলেন। আর আমি তাঁর পবিত্র মুখ থেকে গ্রহন করছিলাম। তাঁর মুখ (তিলোয়াতের ফলে) সিক্ত ছিল। এমতবস্থায় আমাদের সামনে একটি একটি সাপ লাফিয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একে মেরে ফেল। আমরা দৌড়িয়ে গেলে সাপটি চলে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রক্ষা পেল সাপটি তোমাদের অনিষ্ট থেকে যেমন তোমরা রক্ষা পেলে এর অনিষ্ট থেকে। আবূ আবদুল্লাহ [বুখারী (রহঃ)] বলেন, এ হাদীস থেকে আমরা বুঝতে পারলাম যে মিনা হারাম শরীফের অন্তর্ভুক্ত এবং তারা সাপ মারাকে দোষ মনে করতেন না।

ছবি বানান