Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭২৬

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য ’যুল-হুলাইফা, নাজদবাসীদের জন্য ’কারনুল মানাযিল’ এবং ইয়ামানবাসীদের জন্য ’ইয়ালামলাম’ নামক স্থানকে ইহরামের জন্য মীকাত নির্ধারিত করেছেন। এ স্থান গুলোর অধিবাসীদের জন্য এবং হাজ্জ (হজ্জ) ও ’উমরার সংকল্প করে বাইরে থেকে আগত যাত্রী, যারা এ স্থান দিয়ে অতিক্রম করবে, তাঁদের জন্য এ স্থানগুলো মীকাত হিসেবে গণ্য হবে। আর মীকাতের অভ্যন্তরে অবস্থানকারী লোকেদের জন্য তাঁরা যেখান থেকে যাত্রা করবে সেটাই তাঁদের ইহরাম বাঁধার জায়গা। এমনকি মক্কাবাসী লোকেরা মক্কা থেকেই ইহরাম বাঁধবে।

ছবি বানান