বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৭২৯
সুলায়মান ইবনু হারব (রহঃ) ... ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, এক ব্যাক্তি ’আরাফাত ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উকূফ (অবস্থান) করেছিলেন। হঠাৎ তিনি তাঁর সওয়ারি থেকে পড়ে যান এবং তাঁর ঘাড় ভেঙ্গে যায় অথবা সওয়ারীটি তাঁর ঘাড় ভেঙ্গে দেয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাঁকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাও এবং দুই কাপড়ে অথবা বলেন তাঁর পরিধেয় দু’টি কাপড়ে কাফন দাও। তবে তার মাথা ঢেকে দিওনা এবং হানূত নামক সুগন্ধিও ব্যবহার কর না। কেননা আল্লাহ্ তা’আলা তাঁকে কিয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন।