Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭৩২

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, জুহায়না গোত্রের একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার আম্মা হাজ্জের মানত করেছিলেন তবে তিনি হাজ্জ (হজ্জ) আদায় না করেই ইন্তেকাল করেছেন। আমি কি তাঁর পক্ষ থেকে হাজ্জ (হজ্জ) করতে পারি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার পক্ষ হতে তুমি হাজ্জ (হজ্জ) আদায় কর। তুমি কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋন থাকত তা হলে তুমি কি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহর হকই সবচাইতে অধিক আদায়যোগ্য।

ছবি বানান