Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭৩৪

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

তিনি বলেন, ফযল (ইবনু ’আব্বাস) (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারীতে তাঁর পেছনে বসা ছিলেন। এমতবস্থায় খাস’আম গোত্রের এক মহিলা আসলেন। ফযল (রাঃ) মহিলার দিকে তাকাতে লাগলেন এবং মহিলাও তাঁর দিকে তাকাতে লাগলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযল (রাঃ) এর মুখটি অন্যদিকে ফিরিয়ে দিতে লাগলেন। এ সময় মহিলাটি বললেন, আমার পিতা বৃদ্ধ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তাঁর উপর হাজ্জ (হজ্জ) ফরজ হয়েছে এমন সময়, যখন তিনি সওয়ারীর উপর বসে থাকতে পারছেন না। আমি কি তাঁর পক্ষ হতে হাজ্জ (হজ্জ) আদায় করতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ। এ ছিল বিদায় হাজ্জের (হজ্জ) সময়কার ঘটনা।

ছবি বানান