বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৭৩৬
তিনি বলেন, আমি আমার গাধীর পিঠে আরোহন করে (মিনায়) আগমন করলাম। তখন আমি সাবালক হওয়ার নিকটবর্তী ছিলাম। ঐ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করছিলেন। আমি চলতে চলতে প্রথম কাতারের কিছু অংশ অতিক্রম করে চলে যাই। এরপর সওয়ারী থেকে নিচে অবতরন করি। গাধাটি চরে খেতে লাগল। আর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে লোকদের সাথে লোকদের সাথে কাতারে শামিল হয়ে যাই। ইউসুফ (রহঃ) ইবনু শিহাব (রহঃ) সূত্রে তাঁর বর্ননায় “মিনা’ শব্দের পর ’বিদায় হাজ্জের সময়’ কথাটি বর্ননা করেছেন।