বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৭৩৯
তিনি বলেন, আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমরা কি আপনাদের সঙ্গে যুদ্ধ ও জিহাদে অংশ করব না? তিনি বলেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হল মাকবূল হাজ্জ (হজ্জ)। ’আয়িশা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথা শোনার পর আমি আর কখনো হাজ্জ (হজ্জ) ছাড়ব না।