Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭৫৩

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তোমরা উত্তম অবস্থায় মদিনাকে রেখে যাবে। আর তখন জীবিকা অন্বেষনে বিচরণকারী অর্থাৎ পশু-পাখি এসে মদিনাকে আচ্ছন্ন করে নেবে। সবশেষে যাদের মদিনাতে একত্রিত করা হবে তাঁরা হল মুযায়না গোত্রের দু’জন রাখাল। তাঁরা তাঁদের বকরিগুলোকে হাক-ডাক দিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মদিনাতে আসবে। এসে দেখবে মদিনা বন্য পশুতে ছেয়ে গেছে। এরপর তাঁরা সানিয়্যাতুল-বিদা নামক স্থানে পৌঁছতেই মুখ থুবড়ে পড়ে যাবে।

ছবি বানান