বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৭৫৮
’আবদুল ’আযীয ইবনু ’আবদল্লাহ (রহঃ) ... আবূ বকরা (রাঃ) থেকে বর্নিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনাতে দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ঐ সময় মদিনার সাতটি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক পথে দু’জন করে ফিরিশতা (মোতায়েন) থাকবে।