বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৭৬৯
তিনি এ বলে দু’আ করতেন, হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাত বরন করার সুযোগ দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে দাও। ইবনু যুরায়’ই (রহঃ) ... হাফসা বিনত উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ’উমর (রাঃ) কে অনুরূপ বর্ননা করতে শুনেছি। হিশাম (রহঃ) বলেন, যায়দ তাঁর পিতার সূত্রে হাফসা (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি ’উমর (রাঃ) কে বলতে শুনেছি। আবূ ’আবদুল্লাহ (রহঃ) বলেন, ’’রাওহ তাঁর মায়ের সূত্রে এরুপ বলেছেন।’’