বু
বুখারী শরীফ - হাদীস নং ১৮১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাত থেকে ফিরছিলেন, তখন তিনি একটি গিরিপথের দিকে গিয়ে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সেরে এলেন। উসামা (রাঃ) বলেন, পরে আমি তাঁকে পানি ঢেলে দিচ্ছিলাম আর তিনি উযূ (ওজু/অজু/অযু) করছিলেন। এরপর আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি সালাত (নামায/নামাজ) আদায় করবেন? তিনি বললেন, সালাত (নামায/নামাজ)-এর স্থান তোমার সামনে।